২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণা ও নোয়াখালীর প্রবীন ২ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শেখ হাসিনার শোক

নেত্রকোণার মদন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মীর হদিস উদ্দিন ও কোম্পানীগঞ্জ উপজেলার সহ-সভাপতি নুরুন্নবী মাস্টারের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

সোমবার এক বিবৃতিতে তিনি  মরহুম মীর হদিস উদ্দিন ও নুরুন্নবী মাস্টারের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং কেন্দ্রীয় উপ--কমিটির সহ--সম্পাদক শফি আহমেদ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুন্নবী মাস্টার রোববার ইন্তেকাল (ইন্নালিল্লাহে...রাজেউন) করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

অন্যদিকে মদন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মীর হাদিস উদ্দিন সোমবার সকাল সাড়ে ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ গ্রামের বাড়ি আলমশ্রীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২বছর।