২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি মুহসীন হলে ছাত্রদল দু’গ্র“পের সংঘর্ষে আহত ৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রদলের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে সোমবার নয়জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

আহতরা হলেন, হল শাখার সাধারণ সম্পাদক এহতেশাম, সুপ্ত, মোশাররফ, পলাশ, জাহিদ, জাহাঙ্গীর, সাইফুদ্দিন, মেহেদি এবং সাজেদ।

আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, হলে এক ছাত্রকে সিটে ওঠানোকে কেন্দ্র করে রোববার রাত থেকেই হল শাখার সভাপতি পাইলট এবং সাধারণ সম্পাদক এহতেশাম গ্র“পের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে সোমবার দুপুরে সংঘর্ষ ঘটে।

এরপর হলে পুলিশ মোতায়েন করা হয়েছে । ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।