২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৩টি বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

পুলিশ খুলনা জেলা সদর ও দৌলতপুর থানার পৃথক দু’টি স্থান থেকে সোমবার তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পুলিশ জানায়, সকালে বঙ্কিম ঘাট এলাকার ডকইয়ার্ডের একটি স্পিড বোটের মধ্যে টেপ প্যাঁচানো জর্দার কৌটার দুটি বোমা উদ্ধার করা হয়।

অপরদিকে দৌতলপুরে একটি নির্মাণাধীন টিনশেডের বাসা থেকে উদ্ধার করা হয় একই রকম একটি তাজা বোমা।

পরে পুলিশ এ বোমাগুলো নিস্ত্রিয় করার ব্যবস্থা করে। এসব ঘটনায় কাউকে এখনও আটক করা হয়নি।