জঙ্গি উত্থানের প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির মিছিল সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সোমবার দেশব্যাপী জঙ্গি এবং বোমা হামলার নিন্দা জানিয়ে ক্যাম্পাসে একটি মৌন মিছিল বের করে।
অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিছিলটি শেষ হয়। তারা সরকারকে দেশের এ অবস্থার জন্য দায়ী করে শহীদ মিনারে এক সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের মদদপুষ্ট হয়ে একটি তথাকথিত ইসলামী রাষ্ট্র গড়ে তোলার জন্য দেশের বিচার ব্যবস্থার ওপর আঘাত হানা হচ্ছে।
শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক বলেন, দেশের জনগন এখন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বোমা হামলার আশঙ্কা করছে।
তিনি আরো বলেন, বিদেশে এ পরিস্থিতি দেশের ভাবমূর্তি ক্ষুণœ করছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এম আখতারুজ্জামান, সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক হারুন-অর-রশিদ, অধ্যাপক হোসেন মনসুর।
