২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. নওয়াব আলী স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছে ডাক বিভাগ

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে রোববার দেশের খ্যাতনামা চিকিৎসক মরহুম ডা. নওয়াব আলী’র সম্মানে একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 05:24 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নওয়াব আলীর ছেলে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল আসিফ আলী ডাক টিকিটটি অবমুক্ত করেন। অবিভক্ত ভারতের বিখ্যাত চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও তৎকালীন পূর্ব পাকিস্তানের সার্জন জেনারেল ডা. নওয়াব আলী (১৯০২--১৯৭৭) এক বর্ণাঢ্য জীবনের অধিকারি ছিলেন। তিনি সাবেক পূর্ব পাকিস্তানের প্রথম এফ.আর.সি.পি (ইউকে) ছিলেন।

তিনি চাঁদপুরের মতলবে অবস্থিত আইসিডিআরবি’র নিয়ন্ত্রাণাধীন উদরাময় হাসপাতালের প্রতিষ্ঠাতা, তৎকালীন চাঁদপুর মহকুমা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।   

ডাক টিকিট অবমুক্ত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মাহমুদ হাসান মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে অধ্যাপক মনির উদ্দিন আহমেদ, সাবেক স্বাস্থ্য সচিব অধ্যাপক কে. এ খালেক প্রমুখ বক্তব্য রাখেন।