২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ খুঁজে না পেলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পাশে ইসলামিক হেরিটেজ কর্মকর্তা

পুলিশ খুঁজে না পেলেও জঙ্গি মদদদাতা কুয়েতভিত্তিক এনজিও রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটির (আরআইএইচএস) কর্মকর্তারা ঢাকায় বেশ দাপটেই রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এই এনজিওটি গাইবান্ধায় জঙ্গিদের আর্থিক সহায়তা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

রোববার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘জঙ্গিবাদ বনাম ইসলাম’ শীর্ষক সেমিনারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পাশে বক্তব্য রাখতে দেখা যায় ওই সংগঠনের পরিচালক মাওলানা আকরামুজ্জামানকে।

বিডিনিউজের পক্ষ থেকে রোববার গাইবান্ধা সদর থানায় যোগাযোগ করা হলে থানা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কথা বলতে অস্বীকার করে।

জঙ্গি তৎপরতাকে বিরোধী ওই সেমিনারটির আয়োজন করে মসজিদ কাউন্সিল অব কমিউনিটি অ্যাডভান্সমেন্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা উবায়দুল হক।

ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান ও সংগঠনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদও এতে বক্তব্য রাখেন।

এতে বক্তারা দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির জন্য ইহুদী ষড়যন্ত্রকে দায়ী করেন।