পটুয়াখালীতে ২ পক্ষের বন্দুকযুদ্ধ: ৩ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত
পূর্ব শত্র“তার জের ধরে শনিবার সকালে পটুয়াখালীতে দু’পক্ষের বন্দুকযুদ্ধে তিন জন গুলিবিদ্ধ হয়েছে।
সূত্র জানায়, শনিবার লাউকাঠির গোলবুনিয়ায় আনেচ সিকদারের গ্র“প গোলবুনিয়া বেসরকারি রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে নিজস্ব জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষ নুরুল হক সিকদার গ্র“প আচমকা গুলি ছুঁড়তে থাকে। আনেচ সিকদারের গ্র“পও পাল্টা গুলি চালায়। এসময় তিনজন গুলিবিদ্ধসহ বিভিন্নভাবে ১৫ জন আহত হয়।
গুলিবিদ্ধরা হলো-- বাবুল (৩২), জাফর (৪০) এবং রফিক (২৫)। তাদের নামে একাধিক মামলা থাকায় তারা পালিয়ে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয় সূত্র জানায়।
এলাকাবাসী জানিয়েছে, এ দু’পক্ষের সংঘর্ষে গত ছয় বছরে চার জন খুন হয়েছে।
