২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ককটেল উদ্ধার, সন্দেহভাজন ৪ জেএমবি সদস্য আটক

পুলিশ শনিবার ভোর রাতে দিনাজপুরের বালুবাড়ী শাহী মসজিদের পাশের একটি বাড়ি থেকে একটি ককটেল উদ্ধার করে। এসময় জেএমবি সন্দেহে চারজনকে আটক করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বালুবাড়ী মসজিদের পাশে মান্নান চৌধুরীর ভাড়া বাসার ছাদ থেকে পুলিশ লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল উদ্ধার করে। এসময় সেখান থেকে জেএমবি সদস্য সন্দেহে গোলাম ইবনে মিজান (২৩), মো: খোরশেদ আলম (২৩) মো: আবুল বাশার লিটু (২০) ও মো: আবু তাহের সুমনকে (৫০) আটক করে পুলিশ।