মৌলভীবাজারে জঙ্গি সন্দেহে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার
জঙ্গি সন্দেহে পুলিশ শনিবার ভোরে মৌলভীবাজারের দারুল উলুম টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক চৌধুরীকে (৩৯) গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, শহরের শাহ মোস্তফা সড়কের বাসভবন থেকে তাকে ৫৪ ধারায় আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত অধ্যক্ষ মনজুরুল হকের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলার পর ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তারকৃত মাওলানা মাসউদুর রহমান তার ভগ্নিপতি।
