২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বর মাসে সারা দেশে বোমা হামলায় নিহত ২৫, আহত ১৫০

চলতি বছরের নভেম্বর মাসে সারা দেশে বিভিন্ন বোমা হামলার ঘটনায় ২৫ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও লিগ্যাল এইড কমিটির ‘মানবাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

প্রতিবেদনে বলা হয়, এসময় রাজনৈতিক কারণে ১৫ জনকে হত্যা করা হয়েছে।

এতে আরো জানানো হয়, সারা দেশে নভেম্বর মাসে ৩১০ জনকে হত্যা করা হয়েছে এবং ৬০ জন আত্মহত্যা করেছে। এসময় ৩৫ জন মহিলা ধর্ষণের শিকার হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মাসে ১৯ জন এসিড আক্রমনের শিকার হয়েছে। এছাড়া ছয় মহিলা ও তিন শিশুসহ মোট ২০ জনকে অপহরণ করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে ২০ ব্যক্তি ধর্মীয় ফতোয়ার শিকার হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।