হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং জজ কোর্টে বোমা হামলার হুমকি দিয়ে জেএমবি’র চিঠি
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং জজ কোর্টে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দু’দফা বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জেএমবি।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলামের কাছে প্রেরকের নাম বিহীন এ চিঠিটি সকাল ১০টায় ডাক পিয়নের মাধ্যমে পৌঁছে।
চিঠিতে প্রেরকের জায়গায় ইংরেজীতে জেএমবি লেখা রয়েছে।
প্রধান শিক্ষক চিঠির বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
স্কুলে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে।
