২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাঈদীর ওয়াজ মাহফিল থেকে বোমাসদৃশ্য বস্তুসহ যুবক আটক

খুলনার সার্কিট হাউজ ময়দানে শুক্রবার সাংসদ দেলাওয়ার হোসেন সাঈদীর ওয়াজ মাহফিলের মঞ্চের কাছ থেকে বোমার মতো বস্তুসহ এক যুবককে আটক করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

গ্রেপ্তারকৃত যুবকের নাম জিয়াদ আলী (২৪)। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, নগরীরর সার্কিট হাউজ ময়দানে মওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ওয়াজ মাহফিল চলাকালে মঞ্চের কাছে এক যুবককে সন্দেহ করে পুলিশ। মেটাল ডিটেক্টর দিয়ে ওই যুবকের দেহ তল্লাশী করা হলে তার কাছ থেকে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়।

প্লাস্টিকের প্যাকেটের মধ্যে দু’টি পেন্সিল ব্যাটারি, বৈদ্যুতিক তার, টর্চ লাইটের ছোট বাল্বসহ টেপ দিয়ে বস্তুটি মোড়ানো ছিল। আটক জিয়াদ আলী রামপাল থানার কাপাসডাঙ্গা গ্রামের সিদ্দিক আলী শেখের ছেলে।