খুলনা পশু সম্পদ অধিদপ্তর থেকে ৫টি তাজা বোমা উদ্ধার
খুলনার পশ্চিম বানিয়াখামার এলাকার পশু সম্পদ অধিদপ্তর চত্ত্বর থেকে পুলিশ শুক্রবার সকাল নয়টায় পাঁচটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, নগরীর পশু সম্পদ অধিদপ্তর চত্বরে সকাল নয়টার দিকে পাঁচটি শক্তিশালী তাজা বোমাসহ একটি কালো সাইড ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা এসে ব্যাগভর্তি বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে নিষ্ক্রিয় করে।
১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলায় ব্যবহৃত বোমার সাথে উদ্ধারকৃত বোমাগুলোর মিল রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
