২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের এসি ল্যান্ডকে হুমকি দিয়েছে জেএমবি

জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্যরা গাজীপুরের সহকারি কমিশনার ভুমির (এসি-ল্যান্ড) কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বৃহস্পতিবার গাজীপুরে এসি ল্যান্ড স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, জঙ্গিরা এই সময় তাকে সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের খুন করা হবে বলেও হুমকি দেয়।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সমনে বোমা বিস্ফোরণের ঘটনার কয়েক মিনিটের মধ্যে নাম প্রকাশ না করে জেএমবি’র সদস্য বোমা হামলাকারি এক ইসলামী জঙ্গি তাকে এহুমকি দেয়।

হুমকির পেয়ে কর্তৃপক্ষ সেখানে আরও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি  অনুরোধ জানিয়েছে।

রাজধানী থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত জেলা শহর গাজীপুরে দুই দিনের মাথায় বৃহস্পতিবার পুনরায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং আইনজীবী ও সাংবাদিকসহ আরও ২০ জন আহত হয়।