২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ইউএনএফবিডি বৈঠক ১০ ডিসেম্বর শুরু

ইউনাইটেড নেশন্স ফাউন্ডেশন বোর্ড অব ডিরেক্টর্স (ইউএনএফবিডি) বৈঠক ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ইউএনএফবিডি’র চেয়ারম্যান ও সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার, ইউএনএফবিডি’র প্রেসিডেন্ট টিমোথি ই ওয়ার্থ, নাগরিক অধিকার নেতা এন্ড্রু ইয়ং, নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রো হারলেম, ফাউন্ডেশন ফর কমিউনিটি ডেভলপমেন্ট (মোজাম্বিক) এর চেয়ারম্যান গ্রাসা মাশেল এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা ড. নাফিস সাদিক সভায় যোগ দেবেন।

এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ইউএনএফবিডি’র সদস্য প্রফেসর মুহাম্মদ ইউনুস।

তিনদিন ব্যাপী সভার কর্মসূচীর মধ্যে রয়েছে- বোর্ড মিটিং, গ্রামীন ব্যাংক পরিদর্শন, সাংবাদিক সম্মেলন এবং সরকার, সিভিল সোসাইটি, এনজিও ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময়।

উল্লেখ্য, ইউ এন ফাউন্ডেশন প্রতিবছর তিনটি সভার আয়োজন করে। এরমধ্যে প্রথম দু’টি সভা আমেরিকায় অনুষ্ঠিত হলেও তৃতীয় সভাটি অন্য কোন সদস্য দেশে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশে সভা অনুষ্ঠিত হচ্ছে।