২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ভবন থেকে শক্তিশালী বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ভবন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) বৃহস্পতিবার সকালে শক্তিশালী বোমা উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 02:14 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

স্থানীয় ও র‌্যাব সূত্র জানায়, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে একজন উপজেলা ভবনের চার নম্বর সিঁড়ির নিচে ছয় ইঞ্চি লম্বা বোমাটি দেখতে পায়। বোমার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

পরে মেজর জাহাঙ্গীরের নেতৃত্বে র‌্যাব- ১০ এর একটি দল সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে ঢাকায় নিয়ে আসে।

পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।