২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণী সংরক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্রের মৎস ও বন্যপ্রাণী বিভাগ বিভিন্ন দেশের বন্যপ্রাণী সংরক্ষণে সহায়তা দিতে সাত মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 01:01 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বিভাগের পরিচালক ডেল হল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ অনুদান আন্তর্জাতিক সংরক্ষণ প্রচেষ্টার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার প্রতিশ্র“তি প্রকাশ করে।

বিভাগের ওয়াইল্ড লাইফ উইদাউট বর্ডার্সের মাধ্যমে অনুদানের পুরস্কার প্রদান করা হয়। আঞ্চলিক এ কর্মসূচির ক্ষেত্রে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উপর মূল দৃষ্টি রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।