২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বোমাসদৃশ বস্তু উদ্ধার

সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাব দেওয়ান ইদ্রিস কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষ থেকে শনিবার সকালে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 04:06 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

র‌্যাব, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে জিরাব দেওয়ান ইদ্রিস কলেজ ও উচ্চ বিদ্যালয়ের পিয়ন নিমাইচন্দ্র শিক্ষক মিলনায়তনের রুমের তালা খুলেই দরজার পাশে একটি কৌটা দেখতে পায়। সে বিষয়টি শিক্ষকদের জানালে করলে তারা ফোনে পুলিশ ও র‌্যাবের বিস্ফোরক দলকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব--৪--র একটি দল ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।

র‌্যাব জানিয়েছে, আধা কেজি ওজনের বোমাসদৃশ বস্তুটির ভেতর দু’টি পেন্সিল ব্যাটারি, তার এবং আরো কিছু জিনিস ছিল।