চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্য সন্দেহে ১ জনকে গ্রেপ্তার
জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী খাসেরহাট এলাকা থেকে বিডিআর সদস্যরা শনিবার জেএমবি সদস্য সন্দেহে আশরাফুল আলম বাবু (২৭) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে।
তার বাড়ি ঠাকুরগাঁও’র রানীশংকৈল বাজারে।
বিডিআর জানায়, গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য সীমান্তবর্তী খাসেরহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিডিআর সদস্যরা সকাল সাড়ে ১১টায় তাকে জেএমবি সন্দেহে গ্রেপ্তার করে।
বর্তমানে তাকে বিডিআর হেফাজতে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
