২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেড প্রকাশিত ৬টি গবেষণাধর্মী বইয়ের প্রকাশনা উৎসব রোববার

সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) রোববার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবে ছয়টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠেয় অয়োজনে সভাপতিত্ব করবেন অধ্যাপক সাখাওয়াত আলী খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।    

বইগুলো হলো- কুররাতুল আইন তাহমিনা ও শিশির মোড়লের লেখা সেক্স ওয়াকার্স ইন বাংলাদেশ-- লাইভলিহুড: অ্যাট হোয়াট প্রাইস, ফিলিপ গাইন সম্পাদিত ‘রিপোর্টিং গাইড’, ‘শ্রিম্প ফ্রাই কালেকশন অ্যান্ড ইটস ট্রেড’ ফিলিপ গাইনের লেখা ‘বাংলাদেশের বিপন্ন বন’  তার সম্পাদনায় ‘বন, বনবিনাশ ও বনবাসীর জীবন সংগ্রাম’ ফিলিপ গাইন, লুসিল সরকার এবং শামিমুল ইসলামের লেখা ‘দ্য কেস অব ফরেস্টস, এথনিক কমিউনিটিস অ্যান্ড টি ওয়ার্কার্স অব বাংলাদেশ’।

বইগুলোতে প্রধানত পরিবেশ এবং নারীসহ উন্নয়ন ও অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা এবং রিপোর্টিং অন্তর্ভুক্ত করা হয়েছে।