চট্টগ্রাম সমিতির নির্বাচন: আবু আলম সভাপতি, পিয়ারুল সাধারণ সম্পাদক
কনেক্সপো ক্রাফটের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক আবু আলম চৌধুরী এবং ডায়নামিক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এটিএম পিয়ারুল ইসলাম ২০০৬--২০০৭ সালের জন্য ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমিতি ভবনে শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে আলম চৌধুরী ও পিয়ারুল ইসলামের প্যানেল বেশ এগিয়ে যায়। শুক্রবার মধ্যরাতে নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব আবু সালেহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
কমিটির ৩৫ টি পদেই তাদের প্যানেল জয় লাভ করেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাত জন প্রার্থী।
অ্যাড. আবদুল মোমিন চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী প্যানেলের কোনও প্রার্থী জয় লাভ করতে পারেননি।
এদিকে শনিবার সমিতি ভবনে বিদায়ী সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর সাত্তার টিংকু।
চট্টগ্রাম সমিতির নির্বাচনে নবনির্বাচিতরা হলেন:
সভাপতি- আবু আলম চৌধুরী
সহ-সভাপতি- লায়লা সিদ্দিকী, একেএম সোহরাওয়ার্দী, মারুফ শাহ চৌধুরী, বখতিয়ারউদ্দিন চৌধুরী ও নাজিমউদ্দিন চৌধুরী
সাধারণ সম্পাদক- এটিএম পিয়ারুল ইসলাম
অর্থ সম্পাদক- মোহাম্মদ জাকারিয়া
যুগ্মসম্পাদক- মহসীন আলী ও মোজাম্মেল হক চৌধুরী
সাংগঠনিক সম্পাদক- মহিউল ইসলাম মহিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
সাহিত্য ও সেমিনার সম্পাদক- বদিউল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
ক্রীড়া সম্পাদক- নাসির উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
সাংস্কৃতিক সম্পাদক- আদিল হোসেন নোবেল
দপ্তর সম্পাদক- জিশু কুমার বড়–য়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক- মোহাম্মদ নাছির
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- এম ফেরদৌস চৌধুরী
মানবসম্পদ সম্পাদক- আজিজ আহমেদ শরিফী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
নারী ও শিশু বিষয়ক সম্পাদক- সামিনা ইসলাম
আইন বিষয়ক সম্পাদক- ব্যারিস্টার তানজিবুল আলম
সদস্য- সালাহউদ্দিন গাজী, বখতিয়ার হোসেন চৌধুরী, ড. সেলিম জাহাঙ্গীর, সাইফুদ্দিন আহমেদ, আশরাফুল ইসলাম, শাহেদ জালাল চৌধুরী, আবুল কাশেম, আনিস আলমগীর, সৈয়দ নূরুল ইসলাম, গিয়াসউদ্দিন চৌধুরী, কায়কোবাদ ওসমানী, একেএম আলমগীর ও আবদুল মাবুদ।
