সৌদি আরবে প্রবাসী ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত, ছোটভাইয়ের মৃত্যুদন্ডের আশংকা
ঝালকাঠির কৃঞ্চকাঠি এলাকার সৌদি প্রবাসী বড়ভাই আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছে। সৌদি আরবের একটি শহরে ২৮ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে।
বড়ভাই নাজিউর রহমান এবং ছোটভাই ইয়াদ হোসেন রিপনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
হত্যার অভিযোগে ছোট ভাই রিপনকে ঘটনার পরপরই সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার মৃত্যুদন্ড নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে ।
এদিকে এ ঘটনার পর নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
নিহত নাজিউর রহমান মাত্র ছয় মাস আগে এলাকার অজুফা বেগমকে বিয়ে করে।
স্বামী নিহত হওয়ার খবর জানার পর থেকে অজুফা এখন পাগল প্রায়।
