মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত
মেহেরপুর পৌর কলেজের সামনে শনিবার মোটর সাইকেল দুর্ঘটনায় একজন মহিলার মৃত্যু হয়েছে।
মেহেরপুর--ষোলমারী সড়কে শনিবার দুপুরের দিকে একটি মোটর সাইকেল গর্তে পড়ে গেলে এ ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেল আরোহী আল্লাদী বেগম বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত আল্লাদী বেগম সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আনিসুরের স্ত্রী।
