কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হত্যার হুমকি
কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ৭ দিনের মধ্যে বোমা মেরে হত্যা করার হুমকি দিয়েছে জাম’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
হাতে লেখা এই চিঠিতে বলা হয়, দেশে ইসলামী আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এসব হামলা চলবে।
চিঠি পাওয়ার পর জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করে বিভিন্ন ভবনে লোকজনকে প্রবেশ করানো হচ্ছে।
