২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী ব্রিজ উদ্বোধনের দু’ঘন্টার মাথায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পটুয়াখালী ব্রীজ উদ্বোধনের দু’ঘন্টার মাথায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে কলাপাড়া থেকে বরিশালগামী বিআরটিসি’র একটি বাস (ঢাকা মেট্রো--চ--৮১২১) ব্রিজ অতিক্রমকালে তাকে চাপা দিয়ে যায়।

দ্রুত তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

বাস দুর্ঘটনার মাত্র দু’ঘন্টা আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্রিজটি উদ্বোধন করেন। পুলিশ চালক বজলুর রহমানসহ বাসটি আটক করেছে।