শেরপুরে জেএমবি সদস্য সন্দেহে ২ যুবক গ্রেপ্তার
শেরপুর পুলিশ মঙ্গলবার জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
আটকৃতরা হচ্ছে, শেরপুরের শ্রীবরদী উপজেলার খোসালপুর গ্রামের মৃত বাছের শেখের পুত্র নিয়াজ উদ্দিন (৩২) এবং জামালপুরের বকশিগঞ্জ উপজেলার গোয়ালগাঁও গ্রামের হাফেজ মো. নুরুল ইসলামের পুত্র ইলিয়াছ উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, বিকেল ৩টায় ওই যুবকদ্বয় শেরপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।
পুলিশের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলায় তাদের আটক করা হয়।
