কে হচ্ছে ইসলামী জঙ্গিদের পরবর্তী টার্গেট?
ইসলামী জঙ্গিদের পরবর্তী টার্গেট কে? দেশের জনগণের মধ্যে এখন এই আতংক বিরাজ করছে। জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এবং তার অঙ্গ সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ’র (জেএমজেবি) সদস্যদের সারদেশে বোমা হামলায় একের পর এক লোক নিহত হওয়ায় জনগণের মধ্যে ক্রমেই এ আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
জেএমবি’র আত্মঘাতি স্কোয়াডের হামলাকারিরা যারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে এই নির্মম হত্যাকান্ড ঘটাচ্ছে তারা যে সংঠনিক ভাবে একনিষ্ঠ, তা অনেকটা ধারনা করা হিয়েছিলো বোমা হামলায় ঝালকাঠিতে দুই বিচারপতির নিহত হওয়ার পর।
দেশের মধ্যে যে তাদের সুইসাইড স্কোয়াড রয়েছে তা প্রমানিত হলো সর্বোশেষ গাজীপুর এবং চট্টগ্রামে বোমা হামলার ঘটনায়।
একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেন, যদি তাদের সুইসাইড স্কোয়াডে বোমা হামলাকারি থাকে তবে দেশের কারো কোন নিরাপত্তা নেই।
তিনি বলেন, দেখুন বিশ্বের সবচাইতে শক্তিশালি সেনাবাহিনী হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের কিন্তু তারও এটা রুখতে পারছে না। আর এখানে বাংলাদেশ তো তাদের চাইতেও বেশি অরক্ষিত।
বারিধারার কূটনৈতিক এলাকায় নিরাত্তার নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা বলেন, যদি কোন মানুষ তার নিজের জীবন বিপন্ন করে আমাদের হত্যা করতে আসে তবে আমরা তাদের কিভাবে রুখতে পারি।
ব্যবসায়ী রাসেল আহমেদ বলেন, যতক্ষণই আমি বাহিরে থাকি সেই সময় পর্যন্ত আমার স্ত্রী দুশ্চিন্তায় থাকে। আমার বাচ্চা মেয়েটা যখন স্কুলে থাকে, সেই সময়টুকু আমি চিন্তায় থাকি কখন স্কুলে সময় শেষ হবে।
এক সাংবাদিক বলেন, বিচারপতিদের পর আইজীবীদের হত্যা করা হয়েছে, আল্লাহ না করুক, তাদের পর পরবর্তী লক্ষ্য হচ্ছে সাংবাদিকরা।
কাওরানবাজার এলাকার কাঁচামাল ব্যবসায়ী ফোরকান মিয়া জানান, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পটুয়াখালীতে এক জনসভায় বলেছেন বোমা হামলাকারিরা দেশ ও জাতীর শত্র“।
কিন্তু ইসলামী জঙ্গিদের উত্থানে পেছনে যে তার এবং তার সরকারের হাত রয়েছে তার আনেক যুক্তি রয়েছে।
বিএনপি’র সাংসদ আবু হেনার বহিস্কারের দৃষ্টান্ত তুলে ধরে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেন, যে কেউ জঙ্গিদের বিরুদ্ধে কথা বলছে তাকেই বিএনপি থেকে বহিস্কার করা হচ্ছে। কিন্তু এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নেয়নি।
বারিস্টার আমীর-উল-ইসলাম জানান, সর্বশেষ সংবাদ হচ্ছে বাংলা ভাইয়ের সেকেন্ড-ইন- কমান্ডকে গ্রেফতারের পর র্যাব তাকে ছেড়ে দিয়েছে।
অনেকের ধারণা এ সকল ঘটনার সাথে জামাতের সম্পর্ক থাকায় অথবা যে কোন কারণেই হোক সরকার প্রথম থেকেই জঙ্গিদের সম্পর্কে নিরব ছিল । সে সময় বাংলা ভাইয়ের ক্যাডারা সরাসরি পুলিশের সহায়তা পেয়েছিল।
মনিপুরি পাড়ার এক গৃহিনী আয়শা খানম বলেন, আমি তো বিশ্বাস করি, সরকার যদি শুরুতেই জঙ্গিদের দমন করার ব্যবস্থা নিত তবে আজকের এ অবস্থার সৃষ্টি হত না।
