২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় চট্টগ্রামের পুলিশদের মধ্যে আতংক

চট্টগ্রামের আদালতে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশসহ দু’জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের পুলিশদের মধ্যে আতংক ও চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

জেএমবি সদস্যরা বিচারক ও আইনজীবীদের পর আদালতের চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা করায় এ আতংক ও নিরাপত্তাহীনতা এখন প্রকট হয়ে উঠেছে।

মঙ্গলবার বোমা হামলায় আহত পুলিশ সদস্যরা বলেছেন, আত্মঘাতী হামলাকারীদের ভয়ে আমরা সত্যিই ভীত, মনে হচ্ছে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনও উপায় নেই।

বোমা হামলার স্থান পরিদর্শনকারী একাধিক পুলিশ কর্মকর্তাও বলেছেন, এখন চাকুরী করাও কঠিন হয়ে উঠেছে।

সিএমপির একজন উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে  বিডিনিউজকে বলেছেন, জঙ্গিদের ঝুঁকির বিষয়ে অনেকে প্রকাশ্যে অভিমত রেখেছেন। শুধু তাই নয়, জঙ্গিদের তৎপরতার কারণে পুলিশের পেশাটাই এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সিএমপির নিুপদের পুলিশরা নিজদের নিরাপত্তাহীনতার কথা কমিশনারকে জানিয়েছেন এবং তারা এ বিষয়ে আতিরিক্ত আইজি আনোয়ারুল কবিরকেও বলবেন। আনোয়ারুল কবির আজ রাতে চট্টগ্রাম আসছেন।

নিুপদের পুলিশরা বোমা হামলার পরপরই সিএমপি সদর দপ্তরে এক তাৎক্ষণিক বৈঠকে নিরাপত্তাহীনতার বিষয়টি আলোচনা করেছে।

সর্বশেষ জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার চট্টগ্রামে রাজিব বড়–য়া নামের এক পুলিশ কনস্টেবল নিহত ও অপর ১৩জন আহত হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।