২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইবি’র নির্বাচনে আখতার সভাপতি ও খান মঞ্জুর সাধারণ সম্পাদক নির্বাচিত

দেশের øাতক প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ২০০৬ -- ০৭ সালের মেয়াদের নির্বাচনে প্রকৌশলী আনহ আখতার হোসেন সভাপতি এবং প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নবনির্বাচিত সভাপতি আখতার হোসেন প্রকৌশলী নুরুল হুদাকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। আখতার হোসেন বর্তমানে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান। হিসেবে কর্মরত। এছাড়াও তিনি সংগঠনের অবৈতনিক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।

আইইবি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ অবৈতনিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে চারটি সহ -- সভাপতির পদের মধ্যে দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ -- সভাপতি (অর্থ) পদে প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মুনিরউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।

এরআগে সহ -- সভাপতির অপর দুটি পদে আব্দুর রউফ ও মহসীন আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

১০ সদস্যের নির্বাহী কমিটির চারজন সহকারি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন, সিরাজুল ইসলাম স্বপন, শরিফুল ইসলাম শরিফ, রকিবুল ইসলাম তালুকদার ও আব্দুস সবুর।

এছাড়াও কেন্দ্রীয় পরিষদের ২৬টি সদস্য পদ এবং ১৬টি কেন্দ্র ও ১৮টি উপকেন্দ্রে সভাপতি, সহ -- সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে কর্মকর্তারা নির্বাচিত হন।

জানা যায়, সারাদেশের মোট ১১ হাজার ৭০০ প্রকৌশলী ভোটার তাদের ভোটাাধিকার প্রয়োগ করেন।

২৭ নভেম্বর ঢাকাসহ সারাদেশে আইইবি’র নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। এরআগে ২৪ নভেম্বর ভোট হওয়ার কথা ছিলো। বিরোধী দলের হরতালের কারণে তারিখ পরিবর্তন করা হয়।