২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউর রহমান জঙ্গিবাদের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন: সাবেক সেনাপ্রধান মোস্তাফিজুর রহমান

সাবেক সেনাপ্রধান ও আওয়ামী লীগ নেতা জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান বলেছেন, জিয়াউর রহমান জঙ্গিবাদের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। খালেদা জিয়াও জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন। ফলে দেশে বর্তমানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

তিনি সোমবার রংপুরের কাচারীবাজার এলাকায় জেলা ১৪ দলের ডাকে আয়োজিত সভায় ‘জঙ্গি তৎপরতা রোধে জোট সরকারের ব্যর্থতা ও স্থানীয় প্রশাসনের রহস্যজনক ভূমিকার’ প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিরা সেনানিবাসের সামনে বোমা হামলা চালায়নি। তারা হামলা করেছে ডিসি অফিস, এসপি অফিসের সামনে। কী করে গোয়েন্দাদের সামনে বোমা হামলা হয় ?

তিনি বলেন, দেশে জনগণের কোনও নিরাপত্তা নেই। পরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

জেলা গণফোরামের সভাপতি আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ, সাবেক সংসদ সদস্য শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু, শামীম তালুকদার, জাসদ জেলা সভাপতি ডা. একরামুল হোসেন স্বপন, রফিকুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান মোহাম্মদ আফজাল প্রমুখ।