ডিআরইউ’র এজিএম মঙ্গলবার
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার বেলা ১২টায় ডিআরইউ’র সেগুন বাগিচা কার্যলয় চত্বরে অনুষ্ঠিত হবে। দশম এজিএম’এ সভাপতিত্ব করবেন ডিআরইউ’র সভাপতি এম. শফিকুল করিম।
এজিএম’র অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, দুপুর ১২টায় রেজিস্ট্রেশন, ১টায় মধ্যাহ্ন ভোজ, ২টায় কর্ম অধিবেশন, বিকেল ৩টায় শ্রেষ্ঠ রিপোর্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ৪টায় র্যাফেল ড্র।
