ঝালকাঠি বোমা বিস্ফোরণের আলামত ঢাকায় প্রেরণ
ঝালকাঠিতে ১৪ নভেম্বর দু’জন বিচারকের ওপর যে বোমা হামলা চালানো হয়েছিল তার আলামত শনিবার ঢাকায় পাঠানো হয়েছে।
সিআইডির একটি বিশেষজ্ঞদল বিধ্বস্ত মাইক্রোবাস থেকে এসব আলামত সংগ্রহ করেন।
এছাড়া বোমা হামলায় নিহত দু’জন বিচারকের ‘ভিসেরা’ রিপোর্ট পরীক্ষার জন্যে ঢাকায় পাঠানো হয়। একই সাথে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা এবং পরবর্তীতে উদ্ধারকৃত ১৩টি ককটেলের আলামতও ঢাকায় পাঠানো হয়েছে বলে সূত্র জানায়।
ঢাকায় এসব আলামতের রাসয়নিক পরীক্ষা করা হবে।
