২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আহত রমনা থানার কন্সটেবল মারা গেছেন

সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার আহত রমনা থানার কন্সটেবল বাবুল আখতার শনিবার মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 09:56 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

মালিবাগ মোড়ে বৃহস্পতিবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয় এবং এখানেই তিনি শনিবার সকালে মারা যান ।

ময়নাতদন্তের জন্যে বাবুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত বাবুল আখতারের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে। তার বাবার নাম গোমেদ আলী।