চট্টগ্রামের মেজবান খাবার বিশ্ববাজারে জনপ্রিয় করার উদ্যোগ নেবেন টমিমিয়া
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবার বিশ্বব্যাপী জনপ্রিয় করার উদ্যোগ নেবেন।
তিনি শনিবার চট্টগ্রামের ল্যান্ডমার্ক হোটেল এন্ড রেস্টেুরেন্ট আয়োজিত সপ্তাহব্যাপী ফিউশান ফুড ফ্যাস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের কথা অনেক শুনেছি। আশা করছি, এই খাবারটি বিশ্বব্যাপী জনপ্রিয় হবে।
আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিসের ব্রান্ড এম্ব্যাসেডার বাংলাদেশী শেফ টমি মিয়া সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশী খাবার ব্যাপক জনপ্রিয়। কিন্তু পর্যাপ্ত দক্ষ শেফ না থাকায় চাহিদা অনুযায়ী বাংলাদেশের খাবার আর্ন্তজাতিক বাজারে অনুপস্থিত।
এই ঘাটতি মেটাতে তিনি ঢাকায় টমি মিয়া ইনিষ্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট স্থাপন করেছেন। ইনিষ্টিটিউট থেকে এক বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি নিয়ে প্রথমবারের মত দুই’শ আন্তর্জাতিক মানের শেফ বেরিয়েছে বলে তিনি জানান।
অরবিসের পরিচালক ড্রু বসেল ফিউশন ফুড ফ্যাস্টিভ্যালের উদ্বোধন করেন।
আগামী ২ ডিসেম্বর পর্যন্ত এই ফ্যাস্টিভ্যাল চলবে।
