২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা উদ্বাস্তুদের নাম তালিকাভুক্তির কাজ শুরু হচ্ছে

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের উদ্বাস্তুদের নাম তালিকাভুক্ত করা শুরু করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সংস্থার ঢাকা অফিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা শনিবার বিডিনিউজকে বলেন, এখন কর্মীদের প্রশিক্ষণ চলছে। খুব শিগগিরই তারা কাজ শুরু করবে। মায়ানমারের শরণার্থীদের নাম তালিকাভুক্তির এ কাজ দু’মাস ধরে চলবে বলে তিনি জানান।

কক্সবাজারের কুতুপালং এবং উখিয়ার দু’টি ক্যাম্পে প্রায় ২০ হাজার পাঁচশত রোহিঙ্গা শরণার্থী রয়েছে।

ইউএনএইচসিআর কর্মকর্তারা বলেছেন, এই তালিকাভুক্তির মাধ্যমে রোহিঙ্গাদের সঠিক সংখ্যা, বয়স, লিঙ্গ-- এসব জানা যাবে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের একদল কূটনীতিক রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শনকালে সেখানকার লোকজনের জীবনযাত্রা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এর আগে ২০০২ সালে সর্বশেষ তালিকাভুক্তির কাজ হয়েছিল।

১৯৯০ সালে মায়ানমার থেকে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর ২ লাখ ৩৫ হাজার রোহিঙ্গাকে সে দেশে পাঠানো হলেও সাম্প্রতিক সময়ে উদ্বাস্তুদের পাঠানোর হার কমে গেছে। ২০০৪ সালে মাত্র ২১০ জন এবং এ বছর মাত্র ৯২ জন উদ্বাস্তুকে এদেশে পাঠানো হয়।