২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

টাঙ্গাইলের টাঙ্গাইল-মধুপুর সড়কের ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে শনিবার সকালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 03:56 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পুলিশ সুত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-জ ১৪--১৩৫৮) সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো ৯--৯৭১৫) সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। নিহতরা হচ্ছে- বাসের চালক মির্জাপুর সদরের মুনির হোসেন (৩৫), ট্রাকের হেলপার ঘাটাইল উপজেলার চান্দনী গ্রামের শাহেদ আলী (৪০) ও বকুল মিয়া (৩০) এবং অজ্ঞাতনামা বাস যাত্রী (৩০)।

আহতদের নিকটস্থ ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।