২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন ও শ্যামপুরে সন্ত্রাসীদের গুলিতে দুজন খুন

রাজধানীর পল্টন ও শ্যামপুরে শুক্রবার বিকালে ও রাতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুজন যুবক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পল্টনে নিহত যুবকের নাম শাহ আলম (৩০)। তার সঙ্গে আহত আরো এক যুবকের পরিচয় জানা যায়নি। অন্যদিকে শ্যামপুরে নিহতর নাম স্বপন (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পৌনে ৫টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা শাহ আলমের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শাহ আলম ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত ছিলো।

অন্যদিকে স্বপন শ্যামপুরের মাজারগলির বালুরমাঠে ব্যাডমিন্টন খেলার সময় রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত পরিচয়ের কয়েক যুবক তাকে একটু দূরে ডেকে নিয়ে মাথায় দুটি গুলি করে।

ঘটনাস্থলেই তার মৃত্যূ ঘটে। নিহতর পিতার নাম শফিউল্লাহ। ওই এলাকার ১১৮/১ কমিশনার বাড়ি, মাজার গলিতে তার বাসা।

পুলিশ ওই দুটি ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।