২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক ঘটনায় ২ জন খুন

গতরাতে ও শুক্রবার সকালে চট্টগ্রামে পৃথক  দুটি ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পুলিশ জানায়, একটি খুনের ঘটনা ঘটেছে ঢাকা ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন মহানগর গোধূলীতে। অন্যটি রাউজানের বাগওয়ানে।

রেলওয়ে পুলিশ জানায়, গতরাত বারোটায় ঢাকা থেকে আসা মহানগর গোধূলীর লাগেজ বগি থেকে অনীল চন্দ্র পাল(৪০) নামের এক পান দোকানীর লাশ উদ্ধার করা হয়। লাশটির নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিলো।

তার বাড়ি ব্রাম্ব্রণবাড়ীয়া জেলার আখাউড়ার মুগড়া গ্রামে।

অনীল চন্দ্রের ছেলে রতন চন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে অনীল চন্দ্র টিভি কেনার জন্য আখাউড়া থেকে ভৈরব যান। রাতে বাড়ি না ফেরায় তার উদ্বিগ্ন ছিলো আজ রেল পুলিশের কাছে তারা পিতার মৃত্যু সংবাদ পায়।

অপর ঘটনায় রাউজানে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে আকতার(৩০) নামের এক যুবক। সে বাগওয়ানের আবদুল খালেকের পুত্র।

শুক্রবার সকালে তাকে বাসা থেকে ডেকে নিয়ে  সন্ত্রাসীরা গুলি করে । মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, আকতার মাসখানেক আগে জামিনে জেল থেকে বেরিয়ে আসে এবং অন্তকোন্দলের জের ধরে খুন হয়।