২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ইউনোকলের কাজ লিজ গ্রহণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ২

ইউনোকলের গ্যাস পাইপ লাইন নির্মাণ কাজের সাব লিজ নেয়াকে কেন্দ্র করে শুক্রবার শ্রীমঙ্গলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রীমঙ্গল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে।

সূত্র জানায়, বিবিয়ানা থেকে রশিদপুর পর্যন্ত ইউনোকলের গ্যাস পাইপলাইনের মুছাই-গোপলা অংশ নির্মাণের কার্যাদেশ লাভ করে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডারিং ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এ প্রতিষ্ঠান থেকে কাজের সাব লিজ নেয়ার জন্য আলিসারকুল গ্রামের ফয়েজ আহমদ এবং একই গ্রামের সেফটি এন্টারপ্রাইজের জয়নাল মিয়া ও লেচু মিয়ার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। পরে সেফটি এন্টারপ্রাইজ ওই ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মৌখিক কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। কাজ শুরুর পর থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

শুক্রবার সকালে লছনাবাজারে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে ফালু মিয়া, (৪৫), মতলিব মিয়া (৩৫), আবদুল্লাহ (১৮), লেচু মিয়া (৫৫), মোজাম্মেল (৩৫), সুশিল ঘোষসহ (৩৭) ১০ জন আহত হয়।

পুলিশ এ ঘটনায় কালা মিয়া ও দরুদ মিয়া নামে দু’জনকে আটক করেছে।