বান্দরবানে মায়ানমার গেরিলাদের ৩টি ক্যাম্প ধ্বংস করেছে বিডিআর, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
বাংলাদেশ রাইফেলস- বিডিআর সদস্যরা বান্দরবান সীমান্ত এলাকায় মায়ানমার গেরিলাদের কমপক্ষে তিনটি ক্যাম্প ধ্বংস করেছে। এসময় তারা বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।
বিডিআর সূত্র জানায়, বিডিআর সদস্যরা সারারাত অভিযান চালায় এবং মাঝরাতে তারা ক্যাম্পগুলো ধ্বংস করে।
এসময় রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
সূত্র জানায়, মায়ানমার গেরিলারা দুর্গম সীমান্ত এলাকায় এসব ক্যাম্প স্থাপন করেছিলো।
