পার্বত্য ভূমি অধিকার বিষয়ক কর্মশালা সরকার কর্তৃক বন্ধ ঘোষণা
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ডানিডার সহযোগিতায় চলমান ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিকার’ বিষয়ক দুদিন ব্যাপী কর্মশালা সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠন বুধবার রাঙ্গামাটিতে এক সংবাদ সন্মেলনের আয়োজন করে। এতে নেতৃবৃন্দ কর্মশালা বন্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে পার্বত্যবাসীর বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে । এটি একইসঙ্গে সাংবিধানের স্বীকৃত মৌলিক মানবধিকারের পরিপন্থী। এই সিদ্ধান্তের ফলে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ব্যাহত হবে।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা হেডম্যান সমিতির সভাপতি শক্তিপদ ত্রিপুরা । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের সভাপতি গৌতম দেওয়ান, হিল ট্র্যাক্টস এনজিও ফোরামের সাধারণ সম্পাদক ললিত চন্দ্র চাকমা, জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা (বকুল) প্রমুখ।
