সংসদে প্রেস কাউন্সিলের প্রতিবেদন পেশ, আইনের ১২(১) ধারা সংশোধনের প্রস্তাব
জাতীয় সংসদে বুধবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের ২০০৪ সালের প্রতিবেদন পেশ করা হয়েছে। উপস্থাপিত প্রতিবেদনে কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি আবু সাঈদ আহাম্মদ প্রেস কাউন্সিল আইনের ১২(১) ধারা সংশোধন করার প্রস্তাব করেছেন।
এতে তিনি বলেছেন, ১২(১) ধারায় কোনও সংবাদ সংস্থা বা সংবাদপত্রের সম্পাদক বা সাংবাদিক পেশাগত অসদাচরণ বা সাংবাদিকতার কোনও নীতিমালা লংঘণ করলে সতর্ক, ভর্ৎসনা বা তিরস্কার করার বিধান রয়েছে। যা সংশোধন করা দরকার।
তিনি এক্ষেত্রে কোনো শাস্তির বিধান যোগ করার সুপারিশ করেন।
বুধ ও মঙ্গলবার- এ দু’দিন সংসদে বিভিন্ন সংবাদপত্র ও তার সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদরা বিষোদগার করেন। অনেকে সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করারও পরামর্শ দেন।
