২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্রসহ জনযুদ্ধের আঞ্চলিক নেতা ইকবাল গ্রেফতার

খুলনা মহানগরী থেকে র‌্যাব মঙ্গলবার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের অন্যতম আঞ্চলিক নেতা একাধিক হত্যা মামলার আসামি গাজী ইকবাল হোসেন ওরফে খুনি ইকবালকে (৩৮) গ্রেফতার  করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল মহানগরীর রায়পাড়া মেট্রোপলিটন ক্লিনিক এলাকা থেকে অস্ত্র ক্রয়ের সময় ইকবালকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও তিন রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

ইকবাল বাগেরহাট জেলার রামপাল থানাধীন সোলাকুড়া বাইনতলা গ্রামরে মো. গাজী খলিলের পুত্র। তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।