বরিশাল নগরীতে আরো ৪টি পুলিশ ফাঁড়ি হচ্ছে
বরিশাল নগরীর বর্ধিত এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আরো চারটি পুলিশ ফাঁড়ি স্থাপিত হতে যাচ্ছে।
ইতোমধ্যে স্থান নির্ধারণসহ কাঠামোগত উন্নয়নের জন্যে বরাদ্দের তালিকাসহস লোকবলের ব্যাপারে সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
নগরীর রুপাতলী, রুইয়া, কাশিমপুর এবং তালতলী এলাকায় এ ফাঁড়িগুলো স্থাপনের সুপারিশ করে বুধবার জেলা পুলিশ সুপারের কাছে এ তালিকা হস্তান্তর করা হয়।
বরিশাল জেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় ১৪ নভেম্বর নগরীর বর্ধিত ২০ কিলোমিটার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় ওই এলাকার জন্যে চারটি পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত হয়।
