মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ সহোদর নিহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছে। মেহেরপুর--চুয়াডাঙ্গা মহাসড়কের দরবেশপুরেমঙ্গলবার ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
তারা হচ্ছে-- মেহেরপুর সদর উপজেলর পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মহসীনের পুত্র জিল্লর রহমান (৩৫) ও মিন্টু রহমান (২৫)।
চুয়াডাঙ্গা জেলা শহর থেকে আসা একটি মটর সাইকেলকে অপর দিকে থেকে একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকার বিক্ষুদ্ধ মানুষ সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি।
