পরিবহন ধর্মঘটের কারণে জাবি øাতক ১ম বর্ষ (সম্মান) শ্রেণীর ভর্তি ফরম ২৫ নভেম্বর জমা দেওয়া যাবে
চলমান পরিবহন ধর্মঘটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৫--০৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ øাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির ফরম ২৫ নভেম্বর জমা দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ øাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া মঙ্গলবার শেষ হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, চলমান পরিবহন ধর্মঘটের কারণে যেসব শিক্ষার্থী মঙ্গলবারের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারেনি, তারা ২৫ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় স্ব স্ব ইউনিটে আবেদনপত্র জমা দিতে পারবে।
প্রশাসনিক সূত্র জানায়, ২০০৫--২০০৬ শিক্ষাবর্ষের ভর্তির লিখিত পরীক্ষা ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ভর্তি পরীক্ষার ফলাফল ৩১ জানুয়ারি প্রকাশ করা হবে।
