২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ: আহত ৪

কুষ্টিয়ার দৌলতপুরে বোমা তৈরির সময় প্রচণ্ড বিস্ফোরণে মহিলাসহ চারজন আহত হয়েছে। পর পর তিনটি শক্তিশালী বিস্ফোরণে ওই বাড়ির টিনের চাল উড়ে যায়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামের এখতিয়ারের বাড়িতে বোমা তৈরির সময় অসাবধান বশত এ ঘটনা ঘটে। এসময় এখতিয়ারের ছেলে আলম এবং  বৈরাগীর চর গ্রামের ভারতী, দেলেয়ার ও ছরোয়ার আহত হয়।

আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখতিয়ারের বক্তব্য অনুযায়ী পূর্ব শত্র“তার জের ধরে তার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।

ঘটনা ধামাচাপা দিতে তিনি থানায় উল্টো একটি অভিযোগ দায়ের করেন।

তবে দৌলতপুর থানা পুলিশ এ ব্যাপারে কিছু বলতে পারেনি।