২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সন্ত্রাসীদের হাতে ব্যবসায়ী খুন

খুলনার পাইকগাছা উপজেলার পূর্ব কাশিম নগর গ্রামে সন্ত্রাসীরা রোববার রাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করছে। নিহত ব্যবসায়ীর নাম পলাশ বৈদ্য (২৫) । সে পূর্ব কাশিম নগর গ্রামের শিবপদ বৈদ্যের ছেলে। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পুলিশ জানায়, নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা তাকে কপিয়ে হত্যা করে। পুলিশ নিহত পলাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ হত্যার সাথে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।