২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলা পুনঃতদন্তের আবেদন হাইকোর্টে নাকচ

আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা পুনঃতদন্তের আবেদন জানিয়ে দায়ের করা রিট পিটিশনটি হাইকোর্ট সোমবার নাকচ করে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বিচারপতি শরিফুদ্দিন চাকলাদার ও বিচারপতি এএফএম আলী আসগরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চটি এর আগে সরকারের ওপর জারিকৃত হাইকোর্টের রুলটিও খারিজ করে দেন।

হাইকোর্ট তার অবস্থান ব্যাখ্যা করে জানান, মামলার বিচার যেহেতু নিু আদালতে প্রক্রিয়াধীন রয়েছে, তাই এ মামলা পুনঃতদন্তের কোনও বিধান আইনে নেই।

তবে নিু আদালত যদি মনে করে, পুনঃতদন্ত দরকার আছে, তবে তারা সেটি করতে পারেন।

হবিগঞ্জে ২৭ জানুয়ারি এক ভয়াবহ গ্রেনেড হামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া নিহত হন। ওই ঘটনায় আরো চারজন স্থানীয় নেতাকর্মী নিহত এবং অনেকে আহত হয়।

আবেদনকারীর পক্ষে আদালতে রিট পিটিশনের শুনানি পরিচালনা করেন ড. কামাল হোসেন এবং অ্যাডভোকেট মাহবুবে আলম।