২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের প্রস্তাবে প্রত্যাখাত হয়ে ৮ বছরের শিশুকে ধর্ষনের পর হত্যা

বড় বোনের কাছে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখাত হয়ে ৮ বছরের ছোট বোনকে হত্যা করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জায়গীর গ্রামের শামীম (১৭)। রোববার এ ঘটনা ঘটে ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 05:17 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

শিবগঞ্জ থানা পুলিশ রোববার রাতে শামীমকে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পায়খানার সেফটি ট্যাংক থেকে নিহত আঁখির লাশ উদ্ধার করে। সোমবার সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে।

নিহতের আত্মীয় স্বজন ও শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শামীম প্রতিবেশী আমিরুল ইসলাম কালুর ৭ম শ্রেণীতে পড়–য়া মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখাত হয়। এতে প্রতিহিংসা পরায়ন হয়ে শামীম আঁখিকে অপহরণ করার পর হত্যা করে বাড়ির পায়খানার সেফটি ট্যাংকের ভেতর ফেলে দেয়। আঁখির আত্মীয় স্বজনরা জানায়, হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ জানায়, শামীমের স্বীকারোক্তি অনুযায়ী লাশ গোপনে সহায়তা করার অভিযোগে প্রতিবেশী লালু ও তার স্ত্রী নাদেরা এবং সন্দেহভাজন হিসেবে শামীমের মা বনেশাকে আটক করা হয়েছে।